ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা

বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

State Minister Putul speaks at a workers' meeting in Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের আগাম প্রচার নিয়ে সতর্কতা; সরকারি সুবিধা দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আগাম প্রচার-প্রচারণার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, দলীয় কর্মকাণ্ডে যেন কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভাগুলোতে তৃণমূলের নেতাকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মী সভায় মনোযোগ দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনেন প্রতিমন্ত্রী পুতুল
State Minister Putul listens attentively to grassroots-level party workers

এ সময় সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা নেতার বিরুদ্ধে বিশেষ সুবিধা গ্রহণ কিংবা আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি দলীয় পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে তাঁর নাম ও বিস্তারিত তথ্য জানানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টায় শহীদ জিয়া কলেজ মাঠে ফাগুয়াড়দিয়া ও দয়ারামপুর ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোকমানপুর হাইস্কুল মাঠে পাঁকা ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌরসভার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। পরে তমালতলা বাজারে জামনগর ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান এবং বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাগুলোতে সাংগঠনিক ঐক্য, দলীয় শৃঙ্খলা এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

November 1, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

আপডেট সময় : ১২:৪৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬