ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১১:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

State Minister for Water Resources Farhad Hossain Azad

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান ফরহাদ হোসেন আজাদের

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়;
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না। ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের অর্জন ও উন্নয়নকে বিনষ্ট করতে বিরোধী দল রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং একাত্তর, নব্বই ও ২০২৪ সালের চেতনাকে বিশ্বাস করে না, সেই ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও গুপ্ত শক্তিগুলো আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে, গ্রামগঞ্জে ও পাড়া-মহল্লায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারা তা বাধাগ্রস্ত করতে চায়।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, গতকাল অনুষ্ঠিত উপনির্বাচন ছোটখাটো কিছু ভুলত্রুটি ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী যে ভোট পেয়েছিলেন, উপনির্বাচনে তার অর্ধেক ভোট পেয়েছেন। তারেক রহমানের সরকারের উন্নয়ন কার্যক্রম এবং বিএনপির কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থার কারণেই এ বিজয় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে আগে নিজেদের ভাবমূর্তি তৈরি করতে হবে। কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন থাকবে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আব্দুল্লাহ আল মামুন রনি, ইউনুস শেখসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

October 30, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬