ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ

পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Muslim young woman stages sit-in at Hindu man’s house in Puthia, demanding marriage

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্কের দাবি, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা; প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে এক হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক মুসলিম তরুণী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলীর মেয়ের সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতোলা এলাকার বাসিন্দা বিমল দাসের মেজো ছেলের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। প্রায় এক বছর ধরে সম্পর্ক চলার পর বিয়ের দাবিতে ওই তরুণী যুবকের বাড়িতে এসে অবস্থান নেন।

তরুণীর দাবি, গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি পুঠিয়ায় এলে যুবকের পরিবারের সদস্যরা তাকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান। তিনি ওই যুবককে বিয়ে করতে চান। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে।

যুবকের বাবা বিমল দাস বলেন, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তারা জানিয়েছেন, মেয়ের বিষয়ে তাদের আর কোনো দাবি নেই; পরিবার যা ইচ্ছা করতে পারে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মুসলিম তরুণীর হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

October 30, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

আপডেট সময় : ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬