ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Inauguration of BTTF 2026, the country’s largest international tourism fair

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন

‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী মেলায় অংশ নিচ্ছে ২০ দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা

নিউজ ডেস্কঃ
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন করা হয়।

এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে পর্যটন খাতের বিকাশ, পরিবেশবান্ধব পর্যটন প্রসার এবং বৈশ্বিক সংযোগ জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও নেপাল।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। মেলাটি ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টানা ১৩টি সফল আয়োজনের পর ১৪তম আসরে পৌঁছেছে বিটিটিএফ। মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থা অংশ নিচ্ছে।

এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল, ২২০টির বেশি প্রদর্শক (এক্সিবিটর) এবং ২৫০ জনের বেশি সম্ভাব্য ব্যবসায়িক ক্রেতা (কোয়ালিফায়েড বায়ার) অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০ জনের বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা।

চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল ও ট্যুর অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে পর্যটন খাতের ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, বাংলাদেশের পর্যটন খাত আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন এক যুগে প্রবেশ করছে। বিটিটিএফের মতো প্ল্যাটফর্ম দেশের পর্যটন খাতকে বিকশিত ও বিশ্বের মানচিত্রে তুলে ধরার পাশাপাশি, পরিবেশবান্ধব পর্যটনের চর্চা বাড়াতে অনন্য ভূমিকা রাখছে। দেশের পর্যটন খাতকে সামনে নিয়ে যেতে, আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, গত ১৩ বার সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মেলা দেশীয় পর্যটনকে বিশ্বের দরবারে যথাযথ ও যুগোপযোগীভাবে তুলে ধরবে। একইসঙ্গে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বছর মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স। আয়োজনটি সফল করতে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

মেলার এয়ারলাইন্স পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্লাটিনাম হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, জিডিএস (গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম) পার্টনার সেবার, পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি, ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস, ডিজিটাল পার্টনার মায়েস্ট্রো, অডিও-ভিজ্যুয়াল পার্টনার প্যানোরামা পিসি ক্রিয়েটরস ও রুচি এবং ভেন্যু পার্টনার বিসিএফসিসি।

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করছে টোয়াব। আয়োজকদের প্রত্যাশা, বিটিটিএফ ২০২৬ দেশের পর্যটনশিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে।

October 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬