ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শিবগঞ্জ সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ ৪৫ বছর বয়সী ব্যক্তি আটক শিবগঞ্জ সীমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ তরুণ আটক শ্রীবরদীর বাবলাকোনা সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Mosque muezzin dies from snakebite in Manda

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়; পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিষধর সাপের কামড়ে আতাউর রহমান (৫৮) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত ইসাহাকের ছেলে। তিনি স্থানীয় সাবাই বাসস্ট্যান্ড জামে মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আতাউর রহমান। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

October 29, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬