
নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়; পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিষধর সাপের কামড়ে আতাউর রহমান (৫৮) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান ওই গ্রামের মৃত ইসাহাকের ছেলে। তিনি স্থানীয় সাবাই বাসস্ট্যান্ড জামে মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আতাউর রহমান। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.