ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক

এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

All 46 students from Rajshahi Cadet College have secured a 'Golden GPA-5'

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমলেও শতভাগ জিপিএ-৫ অর্জনের সাফল্য ধরে রেখেছে চারঘাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।

এম এম মামুনঃ
রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে ফলাফলে শতভাগ জিপিএ-৫ অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহীর চারঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ।

এ বছর কলেজটি থেকে ৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। শুধু তাই নয়, ৪৬ জনই পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলার অনুশীলন করানো হয়। এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেন তিনি।

October 31, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫

আপডেট সময় : ০৯:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬