ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

Lalpur mobile court

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর ঘাটসংলগ্ন এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো, লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মৃত আমিরুল খামারুর ছেলে তাজমুল আহমেদ (২৮), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোসলেমপুর গ্রামের সালাম বিশ্বাসের ছেলে রবিন (২৩) এবং লালপুর উপজেলার রহিমপুর গ্রামের আনোয়ারের ছেলে মোহাম্মদ আমিরুল (২২)। তাজমুল আহমেদ ও রবিনকে তিন মাস করে এবং মোহাম্মদ আমিরুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. আবির হোসেন। এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

September 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬