
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর ঘাটসংলগ্ন এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো, লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মৃত আমিরুল খামারুর ছেলে তাজমুল আহমেদ (২৮), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোসলেমপুর গ্রামের সালাম বিশ্বাসের ছেলে রবিন (২৩) এবং লালপুর উপজেলার রহিমপুর গ্রামের আনোয়ারের ছেলে মোহাম্মদ আমিরুল (২২)। তাজমুল আহমেদ ও রবিনকে তিন মাস করে এবং মোহাম্মদ আমিরুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. আবির হোসেন। এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.