ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

বাগমারায় এমপির ভাইয়ের বাড়িতে বিদ্যুতের অবৈধ লাইন, ৩০ হাজার টাকা জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ২৬১ বার পড়া হয়েছে

বাগমারায় এমপির ভাইয়ের ৩০ হাজার টাকা জরিমানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় এমপির ভাইয়ের বাড়িতে বিদ্যুতের অবৈধ লাইন, ৩০ হাজার টাকা জরিমানা!

এম এম মামুন, রাজশাহী:
বাগমারায় এমপির ভাইয়ের বাড়িতে বিদ্যুতের অবৈধ লাইন, ৩০ হাজার টাকা জরিমানা! রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক সরকারি বিদ্যুৎ চোরাইভাবে ব্যবহার করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যুৎ আইন ২০১৮ এর ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রেজাউল হক রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আপন ছোট ভাই বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিলো যে, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারিবারিকভাবে নেয়া বিদ্যুতের মিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন। এছাড়া আমাদের কাছে অভিযোগ আসে, তিনি বিদ্যুতের লাইন টেম্পারিং করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে আমরা তার বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করি। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পারিবারিকভাবে নেয়া বিদ্যুৎ তিনি (চেয়ারম্যান) বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন এবং লাইন টেম্পারিং করে অবৈধভাবে সরকারি বিদ্যুৎ খরচ করছেন- এমন প্রমাণ পাই। তখন সরকারি বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহারের দায়ে বিদ্যুৎ আইন ২০১৮ ধারায় ওই জনপ্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে এই ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।’

জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, বাগমারা) মিনারুল ইসলাম বলেন, ‘কারও অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসন একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেছেন বলে জানতে পেরেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় এমপির ভাইয়ের বাড়িতে বিদ্যুতের অবৈধ লাইন, ৩০ হাজার টাকা জরিমানা!

আপডেট সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২