ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Panchagarh News Photo-

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা এবং তাদের মধ্যে শব্দ সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা শহরের অনির্বাণ বিদ্যানিকেতনে ‘শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষা করতে এবং শব্দ সচেতনতা তৈরি করতে পরিবার ও শিশুদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখা। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।

অনির্বাণ বিদ্যানিকেতনের অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম জুয়েল।

সভায় বক্তারা বলেন, অতিরিক্ত শব্দ শিশুদের স্বাভাবিক জীবনযাপন ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিশুদের শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা বিশেষ করে উচ্চমাত্রার শব্দ উৎপন্নকারী ডিভাইস, যেমন ইয়ারফোন ও হেডফোন ব্যবহারে শিশুদের নিরুৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখার সচিব ও পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুল আলম, অর্থ সচিব ও কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, সদস্য আনছারুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ অনির্বাণ বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনির্বাণ বিদ্যানিকেতনের শিক্ষার্থী আতিকা ইসলাম আভা ও নুসাফা ফারিন। পরে কচি কণ্ঠের আসর পঞ্চগড় জেলা শাখার প্রকাশিত শব্দ সচেতনতামূলক লিফলেট পড়ে শোনায় শিক্ষার্থী নাদিরা জাহান ইভা ও আহনাফ কারিম সিফাত।

আলোচনা সভার শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ‘শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষা করতে এবং শব্দ সচেতনতা তৈরি করতে পরিবার ও শিশুদের করণীয়’ শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬