ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Sherpur Jail Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিন মামলায় রাশেদুল ইসলাম (২৮), তাকবীর (২৫) এবং সাইদুল ইসলাম (২৫) নামে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে, তাকবীর উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে এবং সাইদুল ইসলাম একই এলাকার আবেদ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের, তাকবীরকে এক মাসের এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডাদেশের পর ওই রাতেই তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই পুলিশ পাহারায় জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, মাদকবিরোধী অভিযান এবং আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬