ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময়

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময়

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা, দাবি এবং সরকারি সেবা পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র উদ্যোগে এবং জার্মানির দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’-এর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সংস্থার পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহসমন্বয়কারী শাহাবুদ্দিন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি ইকবাল হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মো. সোহেল রানা উল্লেখযোগ্য।

উন্মুক্ত আলোচনা পর্বে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা নিজ নিজ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। বক্তব্য দেন কমিটির সভাপতি সুধীর সরেন, শ্রী রনজিত রাই, বিউটি তির্কী, সিষ্টি টুডু, সিলভিয়া মূর্মূ, প্রবাস হের্মরম ও জুলেখা হাঁসদা।

এ ছাড়া নাগরিক সমাজ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আতিকুর রহমান, কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুস্তাফিজুর রহমান এবং সোনাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম। সভায় স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

এ সময় কর্মকর্তারা পিছিয়ে পড়া ও বিভিন্ন সমস্যায় থাকা মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময়

আপডেট সময় : ০৬:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬