ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

শিক্ষার্থী-অভিভাবকে মুখরিত রাবির ক্যাম্পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে

রাবির ক্যাম্পাস শিক্ষার্থী-অভিভাবকে মুখরিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থী-অভিভাবকে মুখরিত রাবির ক্যাম্পাস

এম এম মামুন, নিউজ ডেস্ক:
শিক্ষার্থী-অভিভাবকে মুখরিত রাবির ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। এদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাবি ক্যাম্পাস শিক্ষার্থী ও অভিভাবকে মুখরিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে পরীক্ষা দিতে ।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়য়ের কেন্দ্রীয় মসজিদের বারান্দা, আবাসিক হলগুলোর মসজিদ, রাবির কেন্দ্রীয় জিমনেসিয়াম, কেন্দ্রীয় শহীদ মিনার ও ফাঁকা মাঠে বসে নিজেদের মতো শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছুরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়, ছাত্রী জিমনেসিয়াম ও কেন্দ্রীয় মন্দিরসহ আবাসিক হলগুলোতে জিমনেসিয়াম ও রিডিংরুমগুলোতেও পড়াশুনা করছেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সব আবাসিক হল, দুটি জিমনেসিয়াম, মসজিদ, মন্দিরসহ আরও কিছু সংরক্ষিত স্থানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলায় কাজ করছে একাধিক স্তরের নিরাপত্তা বাহিনী।

মসজিদে প্রস্তুতি নেওয়া এক শিক্ষার্থী বলেন, রাজশাহীতে তেমন কেউ পরিচিত না থাকায় মসজিদেই থাকছি। তবে মসজিদের পরিবেশ অনেকটা ভালো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশও খুবই ভালো। সবকিছু মিলে আশা করি ভালো কিছু হবে।
ফাঁকা মাঠে ভর্তি পরীক্ষার শেষ প্রস্তুতি নিচ্ছে জামালপুর থেকে আসা রাকিবুল ইসলাম। তিনি বলেন, ১২টায় আমার ভর্তি পরীক্ষা তাই ফাঁকা মাঠে বসেই বইয়ের পাতায় শেষ চোখ বুলিয়ে নিচ্ছি।
ছাত্রী জিমনেসিয়ামের থাকা স্বর্ণা জামান বলেন, পূর্ব থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো। এখানে এসেও যখন যেভাবে পারছি টুকটাক প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো।
এবার প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ আসন সংখ্যা চার হাজার ৬৪১টি। এ আসনের বিপরীতে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থী-অভিভাবকে মুখরিত রাবির ক্যাম্পাস

আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২