ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

Godagari the body recover news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর সামিদুল ইসলাম (৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার রাজাবাড়ী চেকপোস্টের সামনে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামিদুল ইসলাম একই উপজেলার বিজয়নগর কলোনির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুলাই দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর সামিদুল আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকছেদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত সামিদুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। গত ২৪ জুলাই দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬