ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

Bagatipara shromik kollan news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় শ্রমিকদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাগাতিপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়ক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, বায়তুল মাল সম্পাদক গোলাম মোস্তফা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম সদস্য জহির উদ্দিন বাবর। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম আফজাল হোসেন জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, কোটা ব্যবস্থার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির মতো ঘটনা ঘটেছিল।

বক্তারা বলেন, এমন পরিস্থিতিতে দেশের তরুণ, যুবক ও ছাত্রসমাজ রাজপথে নেমে আসে। জুলাই গণঅভ্যুত্থানে বহু ছাত্র-জনতা প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। আহত ও শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার দাবি জানান তারা।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬