রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ রবিউল্লাহ (৩০) এবং জনি মাহমুদ (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)এর একতি আভিযানিক দল। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তের করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মিলন মিয়ার ছেলে এবং জনি মাহমুদ রাজশাহীর দুর্গাপুর উপজেলার আবেদিনের ছেলে।
রোববার (২৬ জুলাই) সকালে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে ২০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রবিউল্লাহ স্বীকার করেছেন যে, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে জনি মাহমুদের সহযোগিতায় রাজশাহীতে এনে বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।



















