ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Panchagarh news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্প স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। জেলার সিলিকা সমৃদ্ধ বালু এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সম্ভাবনা বিবেচনায় নিয়ে এ আগ্রহের কথা জানান তারা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মালয়েশিয়ার প্রতিনিধি দল এ আগ্রহ প্রকাশ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

মালয়েশিয়ার প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনালম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিম হোন ওয়াই বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। পঞ্চগড়ে সিলিকা বালুর প্রাচুর্য রয়েছে, যা কাচ শিল্প ও সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে এখানে শিল্প স্থাপনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, সিলিকনভিত্তিক বিভিন্ন প্রযুক্তিপণ্য, কাচ এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহারের জন্য পঞ্চগড়ের বালুর গুণগত মান যাচাই করা হচ্ছে। পাশাপাশি এ অঞ্চলে সোলার প্যানেল উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনাও তারা পর্যালোচনা করছেন।

সিইও সিম হোন ওয়াই আরও বলেন, বিদ্যুতের চাহিদা পূরণে সৌরবিদ্যুতের গুরুত্ব দিন দিন বাড়ছে। বৃহৎ পরিসরে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এ খাতে বিনিয়োগ বাস্তবায়ন সহজ হবে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রতিনিধি দলকে পঞ্চগড়ে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, পঞ্চগড় সম্ভাবনার জেলা। এখানে শিল্পায়নের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। আপনারা এগিয়ে এলে কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন, সহ-সভাপতি খলিলুর রহমান, পরিচালক এবিএম কামরুজ্জামান শাহানশাহ, পরিচালক হারুন-উর-রশিদ এবং পরিচালক আব্দুস সামাদ পুলকসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

আপডেট সময় : ০৯:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬