ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময়

আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আলোয়াখোয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ এবং আটোয়ারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে পানি ব্যবস্থাপনা সংগঠনের কার্যক্রম, প্রকল্প পরিকল্পনা, রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬