আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি উপজেলা মোড় থেকে বের হয়ে গোপালপুরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে সিএনজি স্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইদুজ্জামান লিটন, গোপালপুর পৌর বিএনপির সভাপতি মরহুম আব্দুল্লাহ আল মামুন কচির ছেলে ও তরুণ নেতা শেখ ফয়সাল আহমেদ রাসেল, গোপালপুর পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার আবু সাঈদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি নেতা শরিফুদ্দৌলা ঝান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল উদ্দিন, পৌর কৃষকদলের আহ্বায়ক আবদুল বাতেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. জিল্লুর রহমান, গোপালপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াবুল হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শারফুজ্জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।



















