ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা

সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

photo sapahar

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রামপুর এলাকার বুলু মিয়ার ছেলে আলমগীর (৪০) এবং গাঞ্জাকুড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে সিরাজুল (৩৮)। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চৌধুরীপাড়া এলাকার ইমদাদুলের ছেলে আশিক (৩০) এবং একই এলাকার পাপ্পু রাজার ছেলে নাদিম (২৭)-কে ২০ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬