ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি

আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

My doors are always open to you – State Minister Putul in Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
আমরা এসেছি পূজার আনন্দ ভাগাভাগি করতে। আপনারা চেয়েছিলেন বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। আপনারা জেনেছেন, আমার কাছে আসতে আপনাদের কোনো নেতাকে ধরে আসতে হয় না। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।

নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা সারমিন পুতুল।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরকারি সফরসূচির অংশ হিসেবে তিনি বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে ছিল দয়ারামপুর সার্বজনীন মন্দির, দয়ারামপুর বাজারের মন্দির, বাগাতিপাড়া পৌরসভা সার্বজনীন দুর্গামন্দির, গালিমপুর সার্বজনীন দুর্গামন্দির, বাগাতিপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং জামনগর সার্বজনীন দুর্গামন্দির।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বাগাতিপাড়া পৌরসভার নওশেরা মহল্লার একটি পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই তিনি সেখানে এসেছেন। এ সময় তিনি সবার জন্য তাঁর দরজা সব সময় খোলা থাকার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলামসহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।

October 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় : ১২:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬