পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
- আপডেট সময় : ১১:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নের তহসিলদার পাড়া বাবুরহাট শ্রীশ্রী দুর্গা মন্দিরের ৫০ বছর পূর্তি এবং মন্দিরের সভাপতি বাবু রামলাল সরকারের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী, আলোচনা সভা ও পদাবলি কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজার অষ্টমীর রাতে এ আয়োজন করা হয়। রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলে পদাবলি কীর্তন। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওসমান আলী, সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম (রঞ্জ), পঞ্চগড়ের প্রথম শ্রেণির ঠিকাদার বাবু প্রমিল চন্দ্র সাহা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং ইউপি সদস্য মো. আমিনার রহমান।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোদা, পঞ্চগড়ের শ্রীপাদ বৈষ্ণব দাসাধিকারী।
অনুষ্ঠানের শুরুতে ‘যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ’ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী দুর্গার চরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
তহসিলদার পাড়া বাবুরহাট এলাকার ভক্তদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে সুবর্ণজয়ন্তীর আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়।





















