ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

Gurudaspur attack news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নাটোর প্রতিনিধি:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজের বরাতে জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোক বাড়িটির সামনে এসে গেটে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে। এতে বাড়ির গেটে থাকা কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতিসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের অভিযোগ ওঠে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা, এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে—এমন কথা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬