ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা

রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Ranishankail

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক ঘটনায় পানিতে ডুবে আয়েশা আক্তার (৫) নামে এক শিশুর এবং গ্যাস ট্যাবলেট সেবনে হামিরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ও কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা পঞ্চাশবস্তি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও এলাকার আমিরুল ইসলামের মেয়ে। অন্যদিকে হামিরুল ইসলাম কাশিপুর ইউনিয়নের চৌরাস্তা পঞ্চাশবস্তি এলাকার মৃত কার্তিক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু আয়েশা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে আয়েশাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাইয়ের সঙ্গে হামিরুল ইসলামের কথা-কাটাকাটি হয় বলে জানিয়েছে পরিবার। পরে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন।

বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬