ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’: রাজশাহী থেকে গ্রেপ্তার ১

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

Rajshahi arristed news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’: রাজশাহী থেকে গ্রেপ্তার ১

এম এম মামুন:
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে পলাশ চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল নগরীর রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পলাশ চৌধুরীর বাড়ি রাজশাহী নগরের মালোপাড়া এলাকায়।

বিকেলে র‌্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নুর মোহাম্মদ (৩০) গত ২ জুলাই রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীকে নিয়ে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। পরে এসব পোস্ট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় এবং তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন ও ব্ল্যাকমেইলের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

র‌্যাব জানায়, ওই মামলায় এর আগে চারজনকে গ্রেপ্তার করেছিল গুলশান থানা পুলিশ। মামলার তদন্তের ধারাবাহিকতায় পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তি বা তাঁর আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’: রাজশাহী থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬