গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে পৌর এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাইংপাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম।
সমাবেশে যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম, সাবিয়ার রহমান মিল্টন, গোদাগাড়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কোরবান আলীসহ স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য নূর আলম সরকার ও রাকিব রাজিব, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন জেমস ও মাসুদ পারভেজ, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুউদ্দীন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল এবং সদস্যসচিব আজিজুর রহমানসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা রাজশাহী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তারা।



















