ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ

নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, বোনের মামলায় গ্রেপ্তার ভাই

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

Lalpur uncle arrested

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, বোনের মামলায় গ্রেপ্তার ভাই

নেশার টাকা জোগাড় করতে ভাগ্নের শখের বাইসাইকেল চুরির অভিযোগে নাটোরের লালপুরে জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৩৬) নামে এক মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির ঘটনায় আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তারই বোন। পরে পুলিশের অভিযানে চুরি হওয়া প্রায় ২২ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় এলাকার বাসিন্দা মোছা. মরিয়ম খাতুন তার ছেলে ব্যবহৃত শখের বাইসাইকেল চুরির ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গত ১৮ জুলাই লালপুর থানার মামলা নং-২১ হিসেবে পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আ. হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চালিয়ে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মামলার আসামি মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়। তিনি লালপুর উপজেলার টিটিয়া গ্রামের বাসিন্দা এবং বাদী মরিয়ম খাতুনের আপন ভাই।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া লাল ও সবুজ রঙের দুই চাকার একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাইকেলটির আনুমানিক মূল্য ২২ হাজার টাকা।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যে সে নিজের ভাগ্নের সাইকেলটি চুরি করেছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত কালুকে রবিবার (১৯ জুলাই) আদালতে সোপর্দ করা হবে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, বোনের মামলায় গ্রেপ্তার ভাই

আপডেট সময় : ০১:৩৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬