ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৬০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

তিন গ্রুপে পাসের হার ভিন্ন, অ-বিজ্ঞান গ্রুপে সর্বোচ্চ ৬৬.৬৩ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল শুক্রবার (আজ) প্রকাশিত হয়েছে। সি ইউনিটের আওতাভুক্ত রয়েছে বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত মোট ২৬টি বিভাগ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://application.ru.ac.bd/
) এ লগইন করে নিজ নিজ ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম এবং পাশের বছর প্রয়োজন হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সি ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান) শাখায় মোট ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন উত্তীর্ণ হয়েছেন। এ গ্রুপে পাসের হার ১২ দশমিক ৪৩ শতাংশ এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫০।

গ্রুপ-২ (বিজ্ঞান) শাখায় ৬০ হাজার ৪১৭ জনের মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১১৪ জন। এ গ্রুপে পাসের হার ১১ দশমিক ৪৬ শতাংশ এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৫০।

অন্যদিকে গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) শাখায় ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন উত্তীর্ণ হন। এ গ্রুপে পাসের হার ৬৬ দশমিক ৬৩ শতাংশ এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৯ দশমিক ৫০।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/
) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

January 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬