ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময় লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৪ জন রাণীশংকৈলে প্রণোদনার সার-বীজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর

বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময়

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Image of a welcome with a bouquet of flowers - sourced

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময়

নতুন বিষয় চালু ও শিক্ষা-গবেষণায় গুরুত্ব দেওয়ার পরামর্শ; সম্মাননা স্মারক প্রদান

নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শহীদ উল্লাহ, পিএসসি (অব.) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। পরে দুই উপাচার্য সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব.) এবং ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) মেজর মনজিনুল মুবীন (অব.)।

ক্যাম্পাসে অবস্থানকালে প্রতিষ্ঠাতা উপাচার্য সিন্ডিকেট কক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বিষয় চালুর পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত সময় দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম শহীদ উল্লাহর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন বর্তমান ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

November 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময়

আপডেট সময় : ০৮:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬