ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

ভেজাল গুড়ে সয়লাব বাজার: বাঘায় বিশেষ অভিযানে ৫ কারখানায় ২ লাখ টাকা জরিমানা

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেজাল গুড়ে সয়লাব বাজার: বাঘায় বিশেষ অভিযানে ৫ কারখানায় ২ লাখ টাকা জরিমানা

চিনি, রং ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় উৎপাদন; ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযানে আলামত ধ্বংস

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‍্যাব–৫ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত আড়ানি শাহাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে পাঁচ কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা, ইনারুলকে ২০ হাজার টাকা এবং মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, এসব কারখানায় চিনি, রং, হাইড্রোজসহ ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। এই গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্ব নেই— যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

র‍্যাব–৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে। ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল।” তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, এখানকার ভেজাল গুড় সারাদেশে সরবরাহ করা হতো। অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভেজাল গুড়ে সয়লাব বাজার: বাঘায় বিশেষ অভিযানে ৫ কারখানায় ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫