ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

Godagari News Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের অগোচরে রাতের আঁধারে কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণের দায়ে নাবিল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নাবা পোল্ট্রি ফার্ম-কে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর হয়নি।

বুধবার রাতে উপজেলার রিশিকুল ইউনিয়নের ঝিকড়াপাড়া-উলিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন নাবা পোল্ট্রি ফার্মের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ডা. ইকবাল হোসেন (৪৫) এবং প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান।

স্থানীয় সূত্র ও ভ্রাম্যমাণ আদালত জানায়, নাবা পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে রাতের বেলায় রিশিকুল ইউনিয়নের ঝিকড়াপাড়া-উলিপুর এলাকার বিভিন্ন কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলে আসছিল। এতে এলাকায় তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয় এবং মশা, মাছি ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সেখানে আকস্মিক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির দুই দায়িত্বশীল কর্মকর্তাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “পরিবেশের ক্ষতি করে এবং জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে কেউ পার পাবে না। জনস্বার্থে পরিবেশ দূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৩৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬