ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন পঞ্চগড়কে মডেল জেলা গড়ার ঘোষণা, সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ ২৮৫ একর সম্পত্তি, তবু জরাজীর্ণ মসজিদ; আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪ রাজশাহীর জুয়েলার্সে বড় চুরিঃ খুলনা-ঢাকায় অভিযান, গ্রেপ্তার ৮

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

Sherpur border pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

শেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ সময় ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ জুলাই বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জুয়েল রানা (২৫) ও মো. সামিউল (১৮)-কে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিনে চোরাচালানবিরোধী আরেকটি অভিযানে নালিতাবাড়ী উপজেলার কুচপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

আপডেট সময় : ০৮:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬