ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Directive issued to clean up Chapainawabganj town within 10 days to prevent dengue

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের সব জঙ্গল, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে স্থানীয় হাটবাজারে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, মশার উৎপত্তিস্থল ও জঙ্গল ধ্বংস করতে আগামী ১০ দিনের মধ্যে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর পরিচ্ছন্ন করতে হবে। এ জন্য শুধু ছুটির দিনের কর্মসূচির ওপর নির্ভর না করে শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরকে সম্পৃক্ত করে সমন্বিত ক্রাশ প্রোগ্রাম চালু করতে হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারে তহবিলের কোনো অভাব নেই। প্রয়োজনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দ্রুত শহর পরিচ্ছন্ন করার উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া উপজেলা ও হাটবাজারগুলোতে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে তহবিলের সংকট দেখা দিলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

October 27, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ

আপডেট সময় : ০৭:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬