ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Global Handwashing Day observed in Rangamati

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটিঃ
রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পরিষদের অ্যানেক্স ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া। সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মোহাম্মদ, রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মং ক্যউ চিং মারমা সাগর, ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা পরিষদ সদস্য সুপর্ণ দেব বর্মন এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমাসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরেন। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভা শুরুর আগে প্রেজেন্টেশনের মাধ্যমে রাঙামাটি জেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প, পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা সভার আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতামূলক তথ্য দেওয়া হয় এবং ব্যবহারিকভাবে হাত ধোয়ার নিয়ম তুলে ধরা হয়।

October 28, 2026
রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় : ১০:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬