পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন
- আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পঞ্চগড় সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলফিকার নাইন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, পঞ্চগড় ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. বেলাল হোসেন এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অন্যান্য অতিথি।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, মোটর পরিবহন শ্রমিক, পিটিআইয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা।






















