
রাজশাহীর বাঘায় ভেজাল গুড় উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব–৫ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত আড়ানি শাহাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে পাঁচ কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা, ইনারুলকে ২০ হাজার টাকা এবং মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, এসব কারখানায় চিনি, রং, হাইড্রোজসহ ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। এই গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্ব নেই— যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র্যাব–৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে। ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল।” তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, এখানকার ভেজাল গুড় সারাদেশে সরবরাহ করা হতো। অভিযানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ অভিযান চলমান থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.