ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

Bagatipara news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার

নাটোরের বড়াইগ্রামে প্রতারকদের হাতে জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান হারানো অসহায় কিশোর শাহাদাতের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে শাহাদাত ও তার পরিবারের জন্য এক মাসের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে শাহাদাত ও তার মা জ্যোৎস্না খাতুনের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশের সহ-সভাপতি আতিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সাব্বির হোসেন এবং সদস্য মো. হুমায়ুন কবির ও মাহিদ হাসান অপি।

সংগঠনের নেতারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শাহাদাতের দুর্দিনে সামান্য সহায়তা করতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুলাই) নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে যাত্রীবেশী দুই প্রতারক শাহাদাতের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে শাহাদাত ও তার পরিবার চরম দুর্ভোগে পড়ে। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন তার পাশে দাঁড়াতে শুরু করে।

শাহাদাতের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার

আপডেট সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬