ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামির ভিডিও ভাইরাল, আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামির ভিডিও ভাইরাল, আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

হাসপাতালে ভিড়ের সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলেছে—দায়িত্বরত দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কীভাবে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন—এ বিষয়ে আদালতে ব্যাখা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি সাদাপোশাকে একটি প্রাইভেটকারে আদালত-৫–এ হাজির হন। কাঠগড়ায় প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে তিনি ব্যাখা দেন। এ সময় তার আইনজীবী জমসেদ আলী লিখিত ব্যাখা আদালতে উপস্থাপন করেন এবং কমিশনারের বিরুদ্ধে করা বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আবেদনটি আদেশের জন্য রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী তারিখ ১ ডিসেম্বর। সেদিন পুলিশ কমিশনারের আবেদনের ওপর আদালত আদেশ দিতে পারেন।

আইনজীবী আরও জানান, পুলিশ কমিশনার তার ব্যাখায় বলেছেন—হাসপাতালে আটকের পর লিমনের কাছে অনেক মানুষের ভিড় ছিল। সুযোগ পেয়ে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দেন। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও আদালতকে জানান আরএমপি কমিশনার।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান (১৭)–কে হত্যা করা হয় এবং স্ত্রী তাসমিন নাহার লিসী (৪৪) আহত হন। ঘটনার পর হাসপাতালে হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া ভিকটিম ব্লেমিং করে গণমাধ্যমে বক্তব্য দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আদালতের নজরে আসে এবং এ ঘটনায় আদালত ব্যাখা দিতে পুলিশ কমিশনারকে তলব করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা: আসামির ভিডিও ভাইরাল, আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

আপডেট সময় : ১২:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫