ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Chapai news-

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় মরা পদ্মা নদীর পানিতে গোসল করতে গিয়ে একইসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৯ আগস্ট) শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে নিহত শিশুদের বাড়িতে যান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এ সময় জেলা প্রশাসক শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

জেলা প্রশাসক বলেন, এই কঠিন সময়ে প্রশাসন শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা এলাকায় মরা পদ্মা নদীর পানিতে গোসল করতে গিয়ে পাঁচ শিশু পানিতে ডুবে মারা যায়। একই এলাকার পাঁচ শিশুর একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে চর চাকলাসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬