ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Lalpur Drug Delars arrested

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ১৫ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ও মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ মাহফুজ মন্ডল (২৬) ও সোহাগ মন্ডল (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া গ্রামের ইমান আলীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাহফুজ মন্ডল লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে এবং মাহফুজ মন্ডল রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মজনু মন্ডলের ছেলে।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাহফুজ ও সোহাগকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা রেকর্ড পর্যালোচনা করে ওসি আরও জানান, আটক মাহফুজ মন্ডল ও সোহাগ মন্ডলের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এর মধ্যে মাহফুজের বিরুদ্ধে ২০২১ সালের ১৯ জুলাই লালপুর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা এবং সোহাগের বিরুদ্ধে ২০২৩ সালের ১ অক্টোবর পুঠিয়া থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় ২০২৪ সালের ৭ মার্চ চার্জশিটও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬