ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

Rajshahi (rasik) news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

এম এম মামুনঃ
রাজশাহী নগরীর সড়ক বিভাজকে (আইল্যান্ড) গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিসের সামনে সড়কে পরিবেশ শাখার কর্মীদের চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে দেখা যায়, পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়ক বিভাজকে থাকা গাছপালার পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং আশপাশের এলাকা পরিচ্ছন্ন করার কাজ করছেন। এ সময় হঠাৎ সেখানে গিয়ে চলমান কার্যক্রম ঘুরে দেখেন রাসিক প্রশাসক।

তিনি কর্মীদের কাজের বিষয়ে খোঁজখবর নেন এবং নগরীর সড়ক বিভাজক ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গুরুত্বের সঙ্গে পরিচালনার নির্দেশনা দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সড়ক বিভাজকের গাছপালার নিয়মিত পরিচর্যা জরুরি। পাশাপাশি সড়ক বিভাজক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এ সময় তিনি আইল্যান্ডে থাকা গাছপালার যথাযথ পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

আপডেট সময় : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬