ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১০৮৪ বার পড়া হয়েছে

Bugattipara suicide news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় আব্দুল মোমিন (৫০) নামে এক স্যানিটারি মিস্ত্রি মসজিদের ওযুখানায় আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই ঢাকা পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোমিন ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। বুধবার সকালে নাস্তা করে তিনি সোনাপুর বাজারে যান। বেশ কিছু সময় পরও বাড়িতে না ফেরায় তার প্রতিবেশী নাতি বিদ্যুৎ তাকে খুঁজতে বাজারে যান। সেখানে তাকে না পেয়ে ফিরে আসেন। পরে মসজিদের পাশে কয়েকজন যুবক খেলতে গিয়ে ওযুখানায় আব্দুল মোমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বাগাতিপাড়া মডেল থানার এসআই (ভারপ্রাপ্ত ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।

দয়ারামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী জানান, বুধবার সন্ধ্যায় আব্দুল মোমিনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা

আপডেট সময় : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬