ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Lalpur photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ লাম সরকার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লাম সরকার ওই গ্রামের আসমত সরকারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এবিষয়ে জানান, এসআই মো. আঃ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লামের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় লাম সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৮(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের রেকর্ড অনুযায়ী, লাম সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে লালপুর থানায় বিস্ফোরক, মারামারি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়।

এছাড়া ২০২১ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, ২০২২ সালে লালপুর থানায় মারামারি ও চুরির অভিযোগে একটি মামলা এবং ২০২৩ ও ২০২৪ সালে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক

আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬