ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ২২ লাখ টাকার ভবন ভেঙে ১ লাখে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Bagatipara (Nazrul) News pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশরাত জাহান পিয়া। নজরুল বর্ষের শুভ সূচনায় স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যসহ তাঁর সৃষ্টিকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগায়।

আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নজরুলসংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবর হোসেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, বিভিন্ন দপ্তরের প্রধান, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬