ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাল জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাল জব্দ

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী পণ্য, গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ও ৭ নভেম্বর পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া, ধোবাউড়ার দিপুলিয়াপাড়া ও আমতলী এলাকা এবং শেরপুর জেলার নালিতাবাড়ীর রঙ্গনপাড়া ও পোড়াবাড়ী, শ্রীবরর্দীর মাহিরাঙ্গাপাড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানকালে ভারতীয় জিলেট ব্লেড ১ লাখ ৫ হাজার ৬০০ পিস, ৬৮ বোতল মদ এবং ৬টি গরু আটক করা হয়। জব্দকৃত পণ্য ও প্রাণীর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন,

“সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো প্রকার চোরাচালান রোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাল জব্দ

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫