ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি স্ত্রী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে পঞ্চগড় সফর করেন।

জানা গেছে, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টার দিকে তিনি তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর জিরোপয়েন্টে যান।

এ সময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। তারা বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্মৃতি ধরে রাখতে ছবি তুলতেও দেখা যায় তাদের।

পরে সফরের অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি পঞ্চগড় জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে এসব প্রশিক্ষণ সরঞ্জাম তুলে দেন।

এরপর মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় সার্কিট হাউজে গেলে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন ও পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সফর শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে জেলার আটোয়ারী উপজেলার উদ্দেশে রওনা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন

আপডেট সময় : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬