ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রাজশাহীর পবায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পবায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

রাজশাহীর পবায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি সড়কে উল্টে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সাতজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এরমধ্যে মো. কাজল (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন।

পুলিশ বক্স জানিয়েছে, কাজল বাসযাত্রী ছিলেন- শুধু এটুকুই জানা গেছে। তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পবার স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ট্রাক যাচ্ছিল নওগাঁর দিকে। বিকেল ৫ টা ১৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারে যান।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ফোন না ধরার কারণে পুলিশের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫