ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

Naldanga

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হাসান নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া এক যুবকের কাছ থেকে একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা থানার পেঁয়াজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন, নলডাঙ্গা থানার ধোপাপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো. রিফাত (২০) এবং একই এলাকার মো. হানিফের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে রিফাত, মাসুদ রানাসহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে হাসানকে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছেই দায়িত্ব পালন করছিল। বিষয়টি দেখতে পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিফাত ও মাসুদ রানাকে আটক করে। পরে তাদের তল্লাশি করে রিফাতের প্যান্টের পেছনে গোঁজা অবস্থায় একটি দেশীয় চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

আপডেট সময় : ১২:৫২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬