ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন

লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Lalpur news phpto

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মাদক ও সাইবার প্রতারণাবিরোধী অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, নগদ ৩২ হাজার টাকা, নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২), সাব্বির হোসেন (২৩), মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের শুকুর আলী (৫০), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪) এবং লালপুরের পানসিপাড়া গ্রামের আলামিন (২৩)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই ঘটাওনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মাদক কেনাবেচার নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬